Description
ঘটনার পটভূমি তখন মক্কায় ইসলাম নতুনভাবে ছড়াতে শুরু করেছে। মুসলমানরা সংখ্যায় কম এবং কুরাইশদের অনেকেই ইসলামের বিরোধিতা করছিল। এই সময়ে উমর ইবনে খাত্তাব (রা.) ইসলামের কট্টর বিরোধী ছিলেন এবং তিনি মুসলমানদের উপর অত্যাচার করতেন। একদিন তিনি সিদ্ধান্ত নেন যে তিনি রাসুলুল্লাহ (সা.)-কে হত্যা করবেন। এই উদ্দেশ্যে তিনি তলোয়ার নিয়ে বের হন। এ সময় এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করেন তিনি কোথায় যাচ্ছেন। উমর (রা.) জানান তিনি মুহাম্মদ (সা.)-কে হত্যা করতে যাচ্ছেন। তখন সেই ব্যক্তি বলেন— “তুমি আগে নিজের ঘরের খবর নাও।”


Reviews
There are no reviews yet.